রাজশাহী ব্যুরো

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসির (নেসকো) আউটসোর্সিং পদ্ধতি বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে রাজশাহী নগরীর রেলগেট এলাকায় এই কর্মসূচি পালন করেন নেসকো আউটসোর্সিং বৈষম্য বিরোধী কর্মচারীরা।
কর্মসূচিতে বক্তরা বলেন, রাজশাহী ও রংপুর জোনের বিভিন্ন নেসকো কোম্পানিতে কম্পিউটার/বিলিং সেন্টারে দীর্ঘদিন যাবৎ অস্থায়ী ভিত্তিতে আউটসোর্সিং পদ্ধতির মাধ্যমে ১১৬ জন কর্মরত আছি ও অস্থায়ীভাবে কর্মরত অনেকেরই সরকারি চাকরির বয়স শেষ হয়ে যাওয়ায় আমরা সামনে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছি। বিধায় আমরা আউটসোর্সিং পদ্ধতির সকল কর্মচারীকে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য প্রধান প্রকৌশলী বরাবর বেশ কয়েকবার স্মারকলিপি প্রদান করি। নেসকো কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও এখনও তেমন কোনো দৃশ্যমান কার্যক্রম পরিলক্ষিত হয়নি। ফলে আমাদের চাকরি রাজস্ব খাতে স্থায়ীকরণের দাবি না মানা পর্যন্ত আমরা আউটসোর্সিং এ কর্মরত সকল কর্মচারী স্ব স্ব দপ্তরে কর্মবিরতি পালন করব।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নেসকো আউটসোর্সিং বৈষম্য বিরোধী কর্মচারীদের সমন্বয়ক ও নেসকোর বিলিং সুপারভাইজার মো. আলী হাসান নয়ন, মো. কামরুল ইসলাম, অপারেটর মিথিলা আক্তার, বিলিং সুপারভাইজার মো. মুকুল ইসলাম, মনজুরুল করিম মুন্না প্রমুখ।

রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকায় একটি ছয়তলা ভবনের নিচে গলির মুখে পড়ে থাকা পুরোনো বাজারের ব্যাগ থেকে এগুলো উদ্ধার করা হয়।
১ দিন আগে
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজ বেলা সাড়ে ১১টার দিকে বলেন, খবর পেয়ে তিনিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
১ দিন আগে
এক নারী নিহত হয়েছেন বিস্ফোরণে উড়ে যাওয়া একটি সিলিন্ডারের আঘাতে। সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান থেকে উদ্ধার করা হয় পাঁচজনের মরদেহ। আর দগ্ধ ও আহত একজনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়।
২ দিন আগে
ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমরা একে নাশকতার ঘটনা বলে সন্দেহ করছি। কোচের ভেতরে খুব দ্রুত আগুন ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে পেট্রোল বা গানপাউডার ব্যবহার করা হয়ে থাকতে পারে।
২ দিন আগে