টাঙ্গাইল প্রতিনিধি

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছিলেন তারা। বাস না পেয়ে উঠেছিলেন রডবাহী এক ট্রাকে। সড়কে সেই ট্রাল উলটে গেলে নিমেষেই ঈদযাত্রা পরিণত হয়েছে লোকযাত্রায়। নিহত হয়েছেন ১৫ জন।
সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিহাতীর সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ পরিচালনা করছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিহাতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আতাউর রহমান দুর্ঘটনাস্থল থেকে জানান, রডবাহী বড় ওই ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল পথে বিভিন্ন জায়গা থেকে তাতে যাত্রী তোলা হয়। যাত্রী তুলে ট্রাকটি ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়। ট্রাকটি কালিহাতীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি উলটে সড়কের পাশের খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
টাঙ্গাইলের পুলিশ সুপার শামছুল আলম জানান, ট্রাকটি খাদে পড়লে রড ও চাকার নিচে চাপা পড়ে দুর্ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহত হন আরও কয়েকজন। মরদেহগুলো উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয়ভাবে গুজব ছড়িয়ে পড়ে, রিয়াজ মারা মারা গেছেন। এতে তার স্বজনসহ স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে থানায় হামলা চালান। প্রায় শতাধিক মানুষের হামলায় পুলিশ সদস্যরা কোণঠাসা হয়ে পড়েন। এ সময় হামলাকারীরা থানায় কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হালিমকে মারধর করেন।
১৯ ঘণ্টা আগে
সকালে বুড়িচং উপজেলার বালিখাড়া, ভান্তি ও কামারখাড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, চরাঞ্চলের শত শত একর সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। পানির ওপর ভেসে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি। লোকসান কিছুটা কমাতে স্থানীয় কৃষকদের কোমর সমান পানিতে নেমে অপরিপক্ব ফসল কেটে ঘরে তোলার আপ্রাণ চেষ্টা করতে দেখা গেছে।
১ দিন আগে
রাতের আঁধারে প্রবল স্রোতে নদীর পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করলে মুহূর্তের মধ্যে ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে মোখাবিল, গোলের হাওর, ভান্ডারিগাঁও, গঙ্গানগর, কোনাগাঁও, বেরীগাঁও, শ্রীপুর, পাতারিগাঁও, কালারায়বিল, আধকানী, ছনগাঁও, বন্দেরগাঁও, তেইতইগাঁও, ভানুবিল ও ঘোর
১ দিন আগে
ভুক্তভোগী সদরঞ্জন দাস জানান, তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার যাত্রাপুর গ্রাম থেকে অন্য এক ব্যক্তিসহ নৌকায় করে হাঁসের বাচ্চা কিনতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা এলাকায় যাচ্ছিলেন। পথে বর্শিকুড়া-শেরপুর সেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে মাথায় হেলমেট পরিহিত সাতজনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রের মুখে তাদের
১ দিন আগে