রাজবাড়ী প্রতিনিধি

বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে দেশে আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, স্বাস্থ্য খাতে জনবলের সংকট নিরসনের জন্য সরকার কাজ করছে। বিশেষ বিসিএসের মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের পাশাপাশি তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।
বুধবার (১৭ জুন) দুপুরে আকস্মিক রাজবাড়ী সদর হাসপাতালে ২৫০ শয্যার নতুন ভবন ও সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী সেখানকার চিকিৎসা-জনবল প্রসঙ্গে বলেন, রাজবাড়ী সদর হাসপাতালে সম্প্রতি ১৪ জন চিকিৎসক পদায়ন করা হয়েছে। কিন্তু তাদের মধ্যে ছয়জন এখনো যোগদান করেননি। এ ছাড়া দুজন কনসালট্যান্ট নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও জনবল দেওয়া হবে।
দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর করতে ডেপুটেশন ব্যবস্থা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সারা দেশে দীর্ঘদিন ধরে চলমান ডেপুটেশন ধীরে ধীরে বাতিল করা হচ্ছে। রাজবাড়ীতেও এক নারী চিকিৎসক দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে জেনেছি। তাকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতাল পরিদর্শনের সময় মন্ত্রী নতুন ভবনের বিভিন্ন অবকাঠামোগত বিষয় পর্যালোচনা করেন। প্রয়োজনীয় আসবাব, চিকিৎসা সরঞ্জাম, সুপেয় পানির ব্যবস্থা, ড্রেনেজ উন্নয়ন এবং মরদেহ সংরক্ষণের জন্য ফ্রিজার স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। দেশের বিভিন্ন হাসপাতালে আইসিইউ সুবিধা সম্প্রসারণ এবং জেলা-উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেবা সহজলভ্য করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
এ সময় জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন এস এম মাসুদ, হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) ও আদিতমারী থানার ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
১ দিন আগে
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা (সদ্য বহিষ্কৃত) জিসান মিয়া (২৮) প্রধানকে চার দিন পর ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ‘সুস্থ’ বলে প্রতিবেদন দিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা।
১ দিন আগে
একই সময় জেলা সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তবে হাসপাতাল পরিদর্শনের পর তত্ত্বাবধায়কের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তত্ত্বাবধায়ককে প্রত্যাহারের ইস্যুতে ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীদের তোপের মুখে পড়েন মন্ত্রী।
১ দিন আগে
বিক্ষোভরত শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কয়েকজন সহপাঠীকে কলেজ ক্যাম্পাসের ভেতরে আটকে রাখা হয়েছে। এর প্রতিবাদে তারা সড়কে নেমে অবস্থান কর্মসূচি পালন করেন এবং অবরোধের মাধ্যমে প্রতিবাদ জানান।
২ দিন আগে