পঞ্চগড় প্রতিনিধি

বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে শূন্যরেখার কাছে তিনদিন ধরে অবস্থান করা ১০ জনকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছেন। গত
রোববার (৮ জুন) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, দিনগত রাত আড়াইটার দিকে সীমান্তের ফ্লাডলাইট বন্ধ করে বিএসএফ ওই ব্যক্তিদের অন্যত্র নিয়ে যায়। তবে বর্তমানে তারা কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে তিন শিশু, দুই নারী ও পাঁচ পুরুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে ঢুকতে না পেরে ভারতীয় অংশের শূন্যরেখার কাছে অবস্থান নিতে বাধ্য হন।
তিন দিন ধরে খোলা আকাশের নিচে অবস্থানকালে রোদ, বৃষ্টি ও খাদ্যসংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করতে হয় তাদের। নারী ও শিশুরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। বিষয়টি সীমান্তবর্তী এলাকায়ও উদ্বেগের সৃষ্টি করে।
রোববার দুপুরে বিএসএফ আবারও ওই ১০ জনকে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। এ সময় সীমান্তে দুই বাহিনীর মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিএসএফ পিছু হটলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়। বিজিবির ঘাগড়া কোম্পানি কমান্ডার সুবেদার আজাদ বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে।
এর আগে শুক্রবার কোম্পানি কমান্ডার পর্যায়ে এবং শনিবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পৃথক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এসব বৈঠকে কোনো সমাধান হয়নি। বিজিবির দাবি, আলোচনায় বিএসএফ আটকে থাকা ব্যক্তিদের নিজেদের হেফাজতে ফিরিয়ে নিতে রাজি হয়নি।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের একাধিক অভিযোগের মধ্যে বড়বাড়ি সীমান্তের ঘটনাটি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি।
রাজনীতি/আরআইআর

, যাত্রীবাহী বাসটি মহাসড়ক হয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়।
১৪ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী তার লাশ নিয়ে বন্দর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে এক ব্যক্তিকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে গেছেন অস্ত্রধারীরা। রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার।
১ দিন আগে
তবে ট্রেইনি চিকিৎসকেরা দায়িত্ব পালন করায় হাসপাতালের জরুরি ও বহির্বিভাগসহ অন্যান্য সেবা এখনো চালু রয়েছে। চমেক হাসপাতালে চিকিৎসকদের পাশাপাশি প্রায় ২৯০ জন ইন্টার্ন ও এক হাজারের মতো ট্রেইনি চিকিৎসক দায়িত্ব পালন করেন।
২ দিন আগে