ছিনতাইকারীর ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু— লাশ নিয়ে থানা ঘেরাও, এসআই প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কিশোরের মৃত্যুর ঘটনায় লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী তার লাশ নিয়ে বন্দর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।

নিহত মো. জোবায়ের (১৮) পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। তিনি বন্দরের এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি স্থানীয় প্রতিষ্ঠানে কাজ করতেন। পাশাপাশি অটোরিকশাও চালাতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে এনায়েতনগরের ভাঙা ব্রিজের উত্তর পাশের ঢালে তিন ছিনতাইকারী জোবায়েরের পথরোধ করে। এ সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং তার সঙ্গে থাকা মুঠোফোন ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

জোবায়েরের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রোববার রাতে তার মরদেহ বন্দরে আনা হলে এলাকাবাসী লাশ নিয়ে বন্দর থানার সামনে বিক্ষোভ করেন এবং ঘটনার বিচার দাবি করেন।

এলাকাবাসী ও পরিবারের অভিযোগ, ঘটনার পর জোবায়েরের বাবা জাহাঙ্গীর বন্দর থানায় মামলা করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। জোবায়েরের প্রতিবেশী টিপু অভিযোগ করেন, মামলার জন্য থানায় গেলে জোবায়েরের বাবার বন্ধুর কাছ থেকে পুলিশ টাকা চেয়েছিল। টাকা না দেওয়ায় মামলাটি নেওয়া হয়নি।

তবে এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ‘দায়িত্বে অবহেলার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এসআই মাসুদ রানাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এলাকার কিছু লোকজন এসেছিল। তবে আমি তাদের কথা দিয়েছি, এটার যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। তাই আমার কথার ওপর আস্থা রেখে থানা থেকে চলে গেছে।’

মামলা না নেওয়ার অভিযোগ সম্পর্কে ওসি বলেন, ‘এ ঘটনায় মামলা করতে এসেছিল— এমন তথ্য আমার কাছে নেই। এ ঘটনায় জড়িত একজনকে আমরা ইতোমধ্যে গ্রেপ্তার করেছি। মামলা না হওয়ায় সেই আসামিকে অন্য আরেকটি মামলায় কোর্টে চালান করেছি। তার বিরুদ্ধে অন্য মামলাও ছিল থানায়। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার এখনো মামলা করেনি। হয়তো তারা শিগগির মামলা করবে। তখন আমরা তাকে সেই মামলায়ও গ্রেপ্তার দেখাব।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

উজানের ঢল ও বৃষ্টিতে ফের বাড়ল তিস্তার পানি

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সকাল ৯টায় বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও নতুন করে পানি বৃদ্ধির শঙ্কা নেই। আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে পানি বিপদসীমার আরও নিচে নেমে যাবে বলে আশা করা হচ্ছে।

১ দিন আগে

গাছ হেলে পড়ায় ঝুঁকিতে বিদ্যালয় ভবন, মেঝেতে বসিয়ে চলছে পাঠদান

সোমবার (২১ জুলাই) ১৬১ নম্বর রাজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, গাছটি একতলা পুরোনো ভবনের ছাদের ওপর ঝুঁকে আছে। দুর্ঘটনার আশঙ্কায় ভবনের শ্রেণিকক্ষগুলো প্রায় পাঁচ মাস ধরে বন্ধ রাখা হয়েছে।

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল একই পরিবারের ৩ নারীর

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল বেলায় হাসিনা বেগম লোহার মই বেয়ে ছাদে উঠছিল। মইটি আগে থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। ফলে বেয়ে উঠার সময় হাসিনা বিদ্যুৎস্পষ্ট হন। এই সময় তাকে বাঁচাতে গিয়ে তার ভাতিজি আশা খাতুন ও আশার মেয়ে মিম আক্তার মারা যান। পরে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে।

২ দিন আগে

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ সমালোচনার মুখে স্থগিত

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ আলোচনা-সমালোচনার মুখে স্থগিত করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সুবিধাজনক স্থানে নতুন করে ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।

৩ দিন আগে