‘ম্যাংগো ক্যালেন্ডার’ ঘোষণা

রাজশাহীর আম বাজারে আসছে ১৫ মে

রাজশাহী ব্যুরো
আপডেট : ১০ মে ২০২৬, ১৮: ৩৫

চলতি মৌসুমে রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মে থেকেই গাছ থেকে আম নামাতে পারবেন চাষি ও ব্যবসায়ীরা। ওই দিন থেকে গুটি জাতের আম বাজারে আনা যাবে। এরপর ধাপে ধাপে জেলার বিভিন্ন জনপ্রিয় ও সুস্বাদু আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার বিকেলে ‘আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ে মতবিনিময়’ সভায় এসব তথ্য জানিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় আমচাষি, ব্যবসায়ী ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ এবং ৩০ মে থেকে হিমসাগর বা খিরসাপাত আম বাজারজাত করা যাবে। এছাড়া ১০ জুন থেকে ল্যাংড়া ও বানানা ম্যাংগো এবং ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি সংগ্রহের অনুমতি থাকবে। পরবর্তী ধাপে ৫ জুলাই থেকে বারি-৪, ১০ জুলাই থেকে আশ্বিনা এবং ১৫ জুলাই থেকে গৌড়মতি আম নামানো যাবে। অন্যদিকে কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারা বছরই সংগ্রহ করা যাবে বলে সিদ্ধান্ত হয়েছে।

সভায় আরও জানানো হয়, কিছু গুটি আম আগেই পেকে যায়। উপজেলা কৃষি কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে সেসব আম নির্ধারিত সময়ের আগেও সংগ্রহ করা যাবে।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, 'অপরিপক্ব আম বাজারে আসা ঠেকাতে এবং ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত আম নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও সময়সূচি নির্ধারণ করা হয়েছে।'

নির্ধারিত সময়ের আগে গাছ থেকে আম নামিয়ে বাজারজাত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

রাজনীতি/একে

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ায় নবজাতকের গলাকটা মরদেহ উদ্ধার, মা ও সৎবাবা আটক

বগুড়ায় একটি পুকুরের কচুরিপানার ভেতর থেকে এক নবজাতকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা ও সৎবাবাকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন— বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া গ্রামের দুলাল হোসেন (২৬) ও তার স্ত্রী নিপা বেগম (২০)।

১ দিন আগে

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতদের পরিচয় মিলেছে।

১ দিন আগে

কাপাসিয়ায় ৫ হত্যা: মরদেহের ওপরে পাওয়া লিখিত অভিযোগ ঘিরে চাঞ্চল্য

ঘটনাস্থলে মরদেহ পাঁচটির ওপর থেকে নিহত শারমিন খানমের স্বামী ফোরকান মিয়ার লেখা (কম্পিউটারে টাইপ করা) একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, যা গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর লেখা।

১ দিন আগে

গ্রামের বাড়িতে বৃষ্টির মরদেহ, স্বজনদের আর্তনাদ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের বাড়িতে পৌঁছেছে।

১ দিন আগে