ফেনীতে মাদক ও মাটি ব্যবসার প্রতিবাদের জেরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

ফেনী প্রতিনিধি
ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহত ছাত্রদল নেতা আবতাহি হোসেন তাহিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত

ফেনী সদর উপজেলায় মাদক ব্যবসা ও ফসলি জমির মাটি কাটার প্রতিবাদ করায় সরকারি কলেজ ছাত্রদলের এক নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (১৮ মে) রাত ১১টার দিকে উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বগইড় বল্লাপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত ওই নেতার নাম মো. আবতাহি হোসেন তাহি (২০)। তিনি মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ফেনী সদর উপজেলার রামপুর এলাকার নাসির উদ্দীনের ছেলে। হামলায় তাকে বাঁচাতে গিয়ে মো. জাবেদ (২৩) নামের পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী এলাকার আরেক যুবক আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বগইড় এলাকায় ফসলি জমির মাটি ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল স্থানীয় খুরশিদ ও মারুফ নামের দুই যুবক। সোমবার রাতে এ নিয়ে তাহির সঙ্গে তাদের তীব্র কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে খুরশিদ ও মারুফ ধারালো ছুরি দিয়ে তাহির পিঠে ও শরীরে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তাহির পিঠে গভীর ক্ষত তৈরি হয় এবং রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বাধা দিতে গেলে জাবেদকেও ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তাহির পিঠে ছুরিটি বিদ্ধ অবস্থায় ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। আহত জাবেদ প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি গাজী সালাউদ্দিন আমান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘পাঁচগাছিয়া এলাকায় পরিকল্পিত সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আমাদের কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আফতাহি হোসেন তাহি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল বলেন, ‘স্থানীয় দুই চিহ্নিত যুবকের মাদক ও মাটি কাটার অপকর্মের প্রতিবাদ করায় এই নৃশংস ঘটনা ঘটানো হয়েছে। জেলা ছাত্রদলের পক্ষ থেকে আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ‘খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত খুরশিদকে ইতিমধ্যে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পদ্মার চরে গভীর রাতে গুলিতে দুই যুবক আহত, নিখোঁজ ১

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালি চর এলাকায় গভীর রাতে গুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ স্বপন বেপারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশের ধারণা, তাকে গুলি করে হত্যা করে লাশ ট্রলারে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সোমব

৭ ঘণ্টা আগে

নবগঠিত বগুড়া সিটির প্রশাসক বিএনপি নেতা স্বাধীন

নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এম আর ইসলাম স্বাধীন। তিনি বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি। গতকাল সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

৮ ঘণ্টা আগে

তনু হত্যা: কুয়েতে পালিয়েছেন সন্দেহভাজন সাবেক সেনাসদস্য শাহিন

শাহিন আলম কুমিল্লা সেনানিবাসের ২ সিগন্যাল ব্যাটালিয়নের সৈনিক ছিলেন। চাকরির খুব অল্প সময়ের মধ্যে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে নিজ এলাকা কুমিল্লার বুড়িচংয়ের গোবিন্দপুরে গড়ে তোলেন গরুর বড় একটি খামার। দোকান দেন গোবিন্দপুর এলাকার বাজারে। তার দোকান ও ফার্মের নাম ‘মেসার্স সুমাইয়া এগ্রো’। দেশ ছাড়ার পর

১১ ঘণ্টা আগে

দুই দিনের বৃষ্টিতে ফের ডুবল হাওর, পানির নিচে কৃষকের শেষ সম্বল

আকস্মিক পাহাড়ি ঢল ও গত দুই দিনের টানা বর্ষণে কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের বিস্তীর্ণ এলাকার ধানের জমি এবং গ্রামীণ সড়কগুলো ফের পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে মিঠামইন ও অষ্টগ্রামের বিভিন্ন হাওরে এখনও প্রায় ৫০ একর জমি সম্পূর্ণ পানির নিচে রয়েছে, যার সিংহভাগই বর্গা চাষিদের।

১১ ঘণ্টা আগে