আওয়ামী লীগ কচুর পাতার পানি না : কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
ছবি : সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর-উত্তম) বলেছেন, ‘এখন একটা বৈরী হওয়া বইছে। একটা জিনিস বুঝতে হবে মওলানা ভাসানীর তৈরি করা দল ও বঙ্গবন্ধুর লালন-পালন করা দল আওয়ামী লীগ। যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে। সেই আওয়ামী লীগ কচু পাতার পানি না। সেটা সিদ্ধ হবে না, নিষিদ্ধ হবে এ রায় দেওয়ার মালিক জনগণ।’

রবিবার (১১ মে) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতীহাটি গ্রামে এলাকার মানুষের সাথে সাক্ষাৎ করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা প্রসঙ্গে টেনে কাদের সিদ্দিকী বলেন, ‘কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না। জনগণ যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয়, অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না।

আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, ভুল করেছে তাদের বিচার হবে এবং আইনের বিচারের দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি হবে। কিন্তু কোনো পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকর হবে বা সেটাই শুদ্ধ, সেটা ঠিক নয়।’

পাকিস্তান-ভারত যুদ্ধ নিয়ে বাংলাদেশে কেমন প্রভাব পড়তে পারে—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এখনকার দিনে যুদ্ধ কোনো ছেলেখেলা নয়। দু-একটা গুলি ছোড়া আর যুদ্ধ করা এক জিনিস নয়।

ভারত-পাকিস্তান যুদ্ধ হতে পারে না। যুদ্ধ হলে এমন ভয়াবহ হবে সারা পৃথিবীতে তার প্রভাব পড়বে। যুদ্ধ হলে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে। আমার মনে হয় সেটা হবে না। এখন কোনো যুদ্ধই তার একার নয়। আমরা ভারতের নিকটবর্তী প্রতিবেশী আমাদের ওপর অবশ্যই প্রভাব পড়বে।’

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতা (বীরপ্রতীক) আব্দুল্লাহ, কালিহাতী উপজেলা যুব আন্দোলনের আহ্বায়ক এস এম নাজমুল আলম ফিরোজ, বল্লা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোস্তফা আনসারী, সাধারণ সম্পাদক সাবলু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে