টাঙ্গাইল প্রতিনিধি

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের উত্তরাঞ্চলের পথে ছুটতে থাকা মানুষের চাপ বাড়ছে। তাতে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে। গত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়েছে, যা আগের দিনের তুলনায় ২২ শতাংশ বেশি। একই সময়ে টোল আদায় হয়েছে প্রায় ১০ শতাংশ বেশি।
সোমবার (২৫ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান। উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলা ছাড়াও কুষ্টিয়াসহ দক্ষিণাঞ্চলের ছয়টি জেলার মানুষজন এ পথে যাতায়াত করে থাকেন।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলীর দেওয়া তথ্য বলছে, সোমবার সকাল থেকে আগের ২৪ ঘণ্টায় যমুনা সেতুর পূর্ব প্রান্ত দিয়ে যানবাহন চলাচল করেছে ২২ হাজার ১১২টি। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৬২ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা। এ প্রান্ত দিয়ে মূলত ঢাকা থেকে যানবাহনগুলো উত্তরবঙ্গের দিতে প্রবেশ করে।
অন্যদিকে উত্তরের জেলাগুলো থেকে ঢাকার পথে যানবাহন প্রবেশ করে যমুনা সেতুর পশ্চিম প্রান্ত দিয়ে। রোববার এ প্রান্ত দিয়ে পারাপার হওয়া যানবাহনের সংখ্যা ছিল ১৭ হাজার ৮০৭টি। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে রোববার টোলের পরিমাণ ছিল তিন কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা।
আগের দিন শনিবার এ সেতু দিয়ে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছিল। এ সময়ে টোল আদায় হয় দুই কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে পারাপার হওয়া যানবাহন বেড়েছে সাত হাজার ২৭০টি, টোল আদায় বেড়েছে ২৮ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা।
যেকোনো ঈদেই বাড়ির পথে ছুটতে থাকা মানুষের বাড়তি চাপ পড়ে এই সেতুতে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে শুরু করে যমুনা সেতু হয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত এলাকায় যানজটও তৈরি হয়। তবে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের গুরুত্বপূর্ণ লেন খুলে দেওয়ায় এবং এলেঙ্গা-রংপুর ছয় লেন মহাসড়ক চালু হওয়ায় এবারের ঈদযাত্রায় স্বস্তির আশা করছেন সংশ্লিষ্টরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল
২ দিন আগে
বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
২ দিন আগে
পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানান, রোববার গভীর রাতে বায়েকের পাইওনিয়ার বেজের সার্ভার রুমে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন ও ধোঁয়া আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।
২ দিন আগে
গত এপ্রিলে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তরকাজের জন্য আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া গত জুলাইয়ে পুরোনো বিতরণ ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের জন্য হাতিরপুল ও ধানমন্ডির কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।
২ দিন আগে