গণপরিষদ নির্বাচন ছাড়া মৌলিক সংস্কার সম্ভব নয়: নাহিদ

বরিশাল প্রতিনিধি
বরিশালে এনসিপির মতবিনিময় সভায় নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

আবারও গণপরিষদ নির্বাচনের পক্ষে নিজেদের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরলেন নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল গড়ে তুলেছি। তবে রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হবে। এই নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। কারণ গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) বরিশাল ক্লাবের অমৃতলাল দে মিলনায়তনে এনসিপির আয়োজনে নেতাকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলছেন। কিন্তু আমরা বলতে চাই, ন্যূনতম সংস্কার বলে কিছু নেই। দেশের ছাত্র-জনতা রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তন ও বিচারের আশায়। জনগণের প্রতি সেই ওয়াদা সরকারকে পূরণ করতে হবে।

বক্তব্যে আওয়ামী লীগ এবং গণহত্যাকারীদের দৃশ্যমান বিচারের দাবিও জানান নাহিদ ইসলাম। বলেন, এটি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। সরকারও গণহত্যাকারীদের বিচারে প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতিও সরকারকে পূরণ করতে হবে।

জাতীয় ঐক্য অটুট রাখার প্রত্যয় জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তা অটুট রাখব। তবে গণঅভ্যুত্থানের সঙ্গে কোনো রাজনৈতিক দল আপস করলে তাদের সঙ্গে আমাদের সমঝোতা হবে না।

জাতীয় নাগরিক পাটির মুখ্য সংগঠক হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মুজাহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাহিদ আহসানসহ অন্যরা সভায় উপস্থিত ছিলেন।

এর আগে পটুয়াখালীতে জুলাই আন্দোলনে শহিদ এক ব্যক্তির যে কলেজপড়ুয়া মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, তার খোঁজ নিতে পটুয়াখালী যান নাহিদ ইসলাম। নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন। তারা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থার খোঁজ নেন। বিকেলে ওই শিক্ষার্থীর বাবার কবর জিয়ারত করেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে