ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে। তার জন্য তারা এখনো জাতির কাছে ক্ষমা চায়নি। তারা আবার ভোট চাইতে আসে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মলানি বাজার, দেহন ময়দান বাজার, ভকতগাজি বাজারে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে পথসভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে তারা পুলিশ বাহিনীকে যথেচ্ছ ব্যবহার করেছে। পুলিশ ও প্রশাসনের কারণে আমরা ভোট দিতে পারিনি। আমরা পুলিশ বাহিনীকে নতুন করে সাজাব, যেন তারা ভালোভাবে বেশি কাজ করতে পারে। তারা যেন জনগণের পক্ষে কাজ করতে পারে।
জামায়াত প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে জামায়াতের মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদ মন্ত্রী ছিলেন। তখন তো তারা আমাদের সাথেই ছিল। এখন তারা বলছে, বিএনপি দুর্নীতি করেছে। তাহলে তারা কি ‘ধর্মপুত্র যুধিষ্ঠির’ ছিল। তাহলে তো তাদেরকেও দুর্নীতির ভাগ নিতে হবে।
তিনি বলেন, আজ দেশে চাকরি নেই। কলকারখানা নির্মাণ করতে হবে। উন্নত কৃষি ব্যবস্থা চালু করতে হবে। এগুলো একমাত্র বিএনপিই পারবে।
এটাই তার শেষ নির্বাচন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বহুদিন থেকে আপনাদের সঙ্গে নির্বাচন করেছি। কখনো জিতেছি, কখনো হেরেছি। আপনাদের ছেড়ে যাইনি। কারও কোনো কাজ করে দিয়ে একটা টাকাও নিইনি। এক কাপ চাও খাইনি। বাবার জমি বিক্রি করে রাজনীতি করেছি, তাই শেষবারের মতো আমাকে সমর্থন দিয়ে পাশে থাকবেন।

প্রধান অভিযুক্ত লিটুকে যুবদল নেতা হিসেবে প্রচার করা হলেও বরিশাল যুবদল এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছে, অভিযুক্ত লিটুর সঙ্গে যুবদলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই এবং তিনি দলের কোনো পদেও ছিলেন না।
১১ ঘণ্টা আগে
সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার জামতলী, কুতুপালং এবং বালুখালী ক্যাম্পে এই দুর্ঘটনাগুলো ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র্যাব জানায়, মহরম দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত ছিলেন।
১ দিন আগে
মন্দিরের দেখভাল করা পরিবারের সদস্য ও স্থানীয়রা বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে সঞ্জিব বণিককে কুপিয়ে জখম করা হয়। এ ছাড়া বণিক পরিবারের অন্যান্য সদস্যের ওপরও হামলা চালানো হয়। এতে সঞ্জিব বণিক, অপূর্ব বণিক, রত্না বণিক, শিল্পী চৌধুরীসহ মোট পাঁচজন আহত হন।
২ দিন আগে