সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

সিলেট প্রতিনিধি

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার ও পৌনে ৭ টার দিকে সিলেট-তামাবিল সড়কের মেজরটিলা চামেলিবাগ এলাকায় ও দাসপাড়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের মেজরটিলা চামেলিবাগে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ দুজনের মৃত্যূ হয়।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া পৌনে ৭টার দিকে দাসপাড়া এলাকায় একটি গাড়ির চাপায় আক্তারুন্নেছা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি দক্ষিণ সুরমার মোগলাবাজারের সিলাম করালি গ্রামের জমির আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে অন্ধকারে রাস্তা পারাপারকালে একটি অজ্ঞাত গাড়ি আক্তারুন্নেছাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। পরে স্থানীয়রা শাহপরান থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহতের তথ্য বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। অন্যদের পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১৯ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

৩ দিন আগে