প্রতিবেদক, রাজনীতি ডটকম

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার পৌরসভা এলাকার ফুলতলা নামক স্থানে যানজটের সূত্রপাত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে মহাসড়কের ফুলতলা এলাকায় একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কের উভয় লেনে যানজট সৃষ্টি হতে থাকে। ধীরে ধীরে যানজট বৃদ্ধি পেয়ে প্রায় ১০ কিলোমিটারের মতো এলাকায় ছড়িয়ে পড়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সোয়া ১টা) সড়কে যানজট রয়েছে।
যানজটে অতিষ্ঠ মানুষজন জানিয়েছেন বিরক্তির কথা। জুনায়েদ আহমেদ নামের এক যাত্রী বলেন, দুই ঘণ্টা ধরে গাড়িতে বসে আছি। কুমিল্লা শহরে ডাক্তার দেখাতে যাচ্ছিলাম। কিন্তু মহাসড়কেই সময় চলে যাচ্ছে। দীর্ঘ এই যানজট নিরসনে প্রশাসনের কোনো ভূমিকা দেখছি না।
মিরপুর হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, ফুলতলা এলাকায় সড়কের অবস্থা খুবই নাজুক। খানাখন্দে ভরা সড়কের ওপর হঠাৎ একটি ট্রাক বিকল হয়ে পড়লে তাতে যানজট সৃষ্টি হয়। পুলিশ সেই ট্রাকটিকে উদ্ধারের চেষ্টা করছে। আশা করছি, দ্রুত বিকল সেই ট্রাক উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হবে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে