হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। উপজেলার আগুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, বদি মিয়া ও সোহেল মিয়ার মধ্যে পূর্বশত্রুতা ও আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল। আজ বৃহস্পতিবার (৯ মে) দুপুর ২টায় সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এক পক্ষের ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের ৫০ জনের মতো।
অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষ এখনো চলছে।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে