চাঁপাইনবাবগঞ্জে যুবদল কর্মীকে হত্যার পর বাড়িতে আগুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৩: ১৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গায় নয়ন (৩২) নামে এক যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই নয়ন মারা যান।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নয়ন মোড়লপাড়া এলাকার নয়ালাভাঙ্গা গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি নয়ালাভাঙ্গা ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।

এদিকে নয়নকে কুপিয়ে জখমের পর তার বাড়িতে আগুন দিয়েছে প্রতিপক্ষরা। পরে শিবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, প্রতিপক্ষের হামলায় নয়ন নামে এক ব্যক্তি মারা গেছেন। আধিপত্য বিস্তার নাকি অন্যকিছুর কারণে হত্যা, সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে নয়নের নামে থানায় একাধিক মামলা রয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মৌলভীবাজার-১: ‘মরিয়া’ বিএনপি, জামায়াত-স্বতন্ত্রে ত্রিমুখী লড়াইয়ের আভাস

চা-বাগান, হাওর, টিলা ও পাহাড়ঘেরা বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ সংসদীয় আসন দীর্ঘদিন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে মরিয়া বিএনপি, সংগঠিত শক্তি নিয়ে এগোচ্ছে জামায়াতে ইসলামী, স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন আলোচনায়।

২১ ঘণ্টা আগে

প্রতিশোধ নয়, সবাইকে নিয়ে নান্দাইল গড়ে তুলব: ইয়াসের

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের বিএনপি প্রার্থী ইয়াসের খান চৌধুরী বলেছেন, তিনি কোনো দলের বিরুদ্ধে প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নন। নির্বাচিত হলে ভিন্ন দলের কারও বিরুদ্ধে গায়েবি মামলা হবে না। সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে নান্দাইলকে পরিপূর্ণভাবে গড়ে তুলব।

১ দিন আগে

পাবনায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

১ দিন আগে

চট্টগ্রাম-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নির্বাচনী প্রচারের শেষ দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ‘ফুটবল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহম্মদ কবির করিম।

১ দিন আগে