নেত্রকোনায় জেলা আ.লীগের কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের ব্যানার দেখা গেছে। ছবি: রাজনীতি ডটকম

নেত্রকোনা জেলা শহরের ছোট বাজার এলাকায় শহীদ তিতাস সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ব্যানার টাঙানো হয়েছে। তবে এটি টাঙানোর সঙ্গে সংশ্লিষ্টদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৬ মার্চ) সকালে ওই ব্যানারটি দেখতে পান স্থানীয়রা। নেত্রকোনা জেলা ছাত্রলীগের পক্ষে টাঙানো এই ব্যানারে ছাত্রলীগের স্লোগান ‘শিক্ষা-শান্তি-প্রগতি’সহ আরও লেখা আছে, ‘মুক্ত করো ভয়, দুরূহ কাজে নিজেরি দিয়ো কঠিন পরিচয়’।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আওয়ামী লীগের এই কার্যালয়টির দরজা–জানালা ভাঙাচোরা পড়ে আছে, ভেতরে ময়লা-আবর্জনার স্তূপ।

নাম প্রকাশের অনিচ্ছুক স্থানীয় একাধিক দোকান কর্মচারী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সেখানে কোনো ব্যানার দেখা যায়নি। শুক্রবার সকালেই তারা সেটি দেখতে পান। তবে কে বা কারা ব্যানারটি টাঙিয়েছে, তা তারা দেখেননি।

এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার জানান, তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২ দিন আগে