নির্বাচনী মাঠে নিষ্ক্রিয়তা, গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ২২

জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে ‘নিষ্ক্রিয়’ থাকা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপির আওতাধীন সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, দলীয় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন কমিটি গঠনের লক্ষ্যে দলীয় নেতৃত্ব প্রত্যাশীদের নিয়ে মতামত গ্রহণ করা হবে। এ লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকল নেতৃত্ব প্রত্যাশীকে উপস্থিত থেকে মতামত প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ সিদ্ধান্তের বিষয়টি গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা এবং সদস্য সচিব আলতাফ খান অনুমোদন করেছেন।

দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচনী কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা।

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসনে নির্বাচন করছেন। তবে তাকে নির্বাচনে সহায়তা না করে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করছে। ফলে সাংগঠনিক কাজে নিষ্ক্রিয় থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনের কাছে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের আশঙ্কা করা হলেও সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনো কোনো মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়নি।

১৩ ঘণ্টা আগে

খাল খননের মাধ্যমে হতদরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টি হবে: ত্রাণমন্ত্রী

খাল খনন কর্মসূচির মাধ্যমে এলাকার দরিদ্র ও হতদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

১৩ ঘণ্টা আগে

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

বগুড়ায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তিন শিশুসহ আরও ৯ যাত্রী দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

১৬ ঘণ্টা আগে

নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, বদলে যাবে যোগাযোগের দিগন্ত

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী। এ সময় বরিশাল-৬ আসনের সংসদ সদস্য মো. আবুল হোসেন খান, জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনসহয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

১ দিন আগে