ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁওয়ে ‘জুলাই যোদ্ধা’ ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।
মির্জা ফখরুল বলেন, তরুণদের অভাবনীয় সাহস ও দৃঢ়তার কারণেই ফ্যাসিবাদী সরকারের পতন সম্ভব হয়েছে। আন্দোলনে আহতদের সুচিকিৎসায় প্রয়োজনে বিদেশে পাঠানোর পাশাপাশি তাদের অধিকার আদায়ে বিএনপি সবসময় পাশে থাকবে।
এছাড়া তিনি ঠাকুরগাঁওয়ের মতো অবহেলিত জেলাগুলোর উন্নয়নে কৃষিভিত্তিক শিল্প ও মেডিকেল কলেজ স্থাপনের বিশেষ পরিকল্পনার কথাও তুলে ধরেন। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে দমন-পীড়নে জড়িতদের বিচার নিশ্চিত করার বিষয়েও দৃঢ় অবস্থান ব্যক্ত করেন তিনি।
সভায় জেলা বিএনপির স্থানীয় নেতাকর্মী ও জুলাই আন্দোলনের যোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

চা-বাগান, হাওর, টিলা ও পাহাড়ঘেরা বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ সংসদীয় আসন দীর্ঘদিন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে মরিয়া বিএনপি, সংগঠিত শক্তি নিয়ে এগোচ্ছে জামায়াতে ইসলামী, স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন আলোচনায়।
২১ ঘণ্টা আগে
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের বিএনপি প্রার্থী ইয়াসের খান চৌধুরী বলেছেন, তিনি কোনো দলের বিরুদ্ধে প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নন। নির্বাচিত হলে ভিন্ন দলের কারও বিরুদ্ধে গায়েবি মামলা হবে না। সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে নান্দাইলকে পরিপূর্ণভাবে গড়ে তুলব।
১ দিন আগে
পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
১ দিন আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নির্বাচনী প্রচারের শেষ দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ‘ফুটবল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহম্মদ কবির করিম।
১ দিন আগে