টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯: ৪৮

টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাক চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে টাঙ্গাইল সদরের কান্দিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ নিহতরা হলেন- ট্রাক চালক শেরপুর জেলার সোহেল ও মুরগির ব্যবাসায়ী টাঙ্গাইলের মির্জাপুরের আমিনুর।

পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাঁস-মুরগি বোঝাই একটি ট্রাক মহাসড়কের কান্দিলা এলাকায় পৌঁছালে সামনে থাকা অপর একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়।

এই দুর্ঘটনায় ট্রাকটির চালক ও মুরগি ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। এতে গুরুতর আহত হন আরও একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ‘দুর্ঘটনার পর দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

যমুনার সামনে গুলিবিদ্ধ জাবেরসহ একাধিক নেতা: ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তার ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

৯ ঘণ্টা আগে

মহাসড়কের পাশে মরা তালগাছ ভেঙে পথচারী নিহত, আহত ২

১৩ ঘণ্টা আগে

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর প্রাণহানি

তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মো. সানিয়াত ও হোসাইন মোহাম্মদ সাকিব মারা যান। গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৫ ঘণ্টা আগে

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

১৫ ঘণ্টা আগে