ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়ানের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা ও মিজান পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু জাফর।
তিনি বলেন, ফরিদপুরের ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে একটি অটোরিকশা ও মিজান পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধারে কাজ করছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।
১ দিন আগে
এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
২ দিন আগে