বিশাল ব্যবধানে জিতলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি বড় ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীক নিয়ে মোট ৭২ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন।

নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের মোট ৬২টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে যে ধানের শীষের প্রার্থী শুরু থেকেই ভোটের দৌড়ে অনেক এগিয়ে ছিলেন। মির্জা ফখরুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার পেয়েছেন ৪৪ হাজার ৪০২ ভোট। অর্থাৎ মির্জা ফখরুল প্রায় ২৮ হাজার ১৪৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement