যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

যশোর প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি
মরদেহের প্রতীকী ছবি

যশোরে ছুরিকাঘাতে তানভীর (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তানভীর যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মিন্টু মিয়ার ছেলে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে বেজপাড়া তালতলা এলাকায় রাস্তার পাশে তানভীর গুরুতর আহত অবস্থায় পড়েছিলো। এ সময় সাব্বির হোসেন নামে এক পথচারী তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পৌঁছে দিয়ে চলে যান। পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তানভীরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং মৃত ব্যক্তির পকেট তল্লাশি করে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement