পটিয়ায় ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী

চট্টগ্রাম ব্যুরো
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এসেছে। আইনি জটিলতা ও প্রচারণার সময় স্বল্পতার কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ১১ দল ও এলডিপি মনোনীত প্রার্থী এম এয়াকুব আলী।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহারের পাশাপাশি এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফরিদুল আলমকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে এম এয়াকুব আলী বলেন, দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে প্রতীক চূড়ান্ত পেতে বিলম্ব হয়েছে। ফলে নির্ধারিত সময়ে নির্বাচনী প্রচারণা শুরু করা সম্ভব হয়নি। এতে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়েছে। বর্তমানে যে স্বল্প সময় অবশিষ্ট রয়েছে, তাতে নির্বাচনী কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক কারণ বিবেচনায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

তিনি জানান, ১১ দলীয় ঐক্যজোটের প্রধান শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. ফরিদুল আলমকে তিনি পূর্ণ সমর্থন দিচ্ছেন। একই সঙ্গে নেতাকর্মীদের ডা. ফরিদুল আলমের পক্ষে মাঠে থেকে নির্বাচনী কর্মকাণ্ডে সক্রিয় থাকার নির্দেশ দেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement