পাবনা-ঢাকা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পাবনার আতাইকুলা থানার সারাডাঙ্গা কড়ইতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে আসছিল। একই সময়ে রাজশাহী থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সারাডাঙ্গা কড়ইতলা নামক স্থানে পৌঁছালে যান দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা দুইজন ঘটনাস্থলে মারা যান।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি; পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।


















-93b7bc-256x144.webp)