এবার ধর্ষণের শিকার ২০ বছরের যুবক!

ডেস্ক, রাজনীতি ডটকম

ধর্ষণ ইস্যুতে ইতোমধ্যেই উত্তাল হয়ে আছে পুরো দেশ। সম্প্রতি মাগুরায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। এরপর থেকেই ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের বিচার দাবিতে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

এমন পরিস্থিতিতে এবার রাস্তা থেকে ডেকে নিয়ে ২০ বছরের এক যুবককে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শাহী মসজিদ পল্লী বিদ্যুৎ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে ধর্ষণের শিকার ওই যুবকের মা বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, সেই ছেলে সহজ-সরল প্রকৃতির। গত শনিবার রাতে যুবকটি বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় প্রতিবেশী ওই ব্যক্তি জরুরি কথা আছে বলে তাকে ডেকে বাসায় নিয়ে ধর্ষণ করেন।

বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী যুবক বিষয়টি পরিবারকে জানালে বন্দর থানায় মামলা করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পলাতক সাঈদকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে