নীলফামারী প্রতিনিধি

জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ ও নিয়ন্ত্রিত বিতরণ নিশ্চিত করতে নীলফামারী জেলা প্রশাসন ফুয়েল কার্ড ব্যবস্থা চালুর ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ ব্যক্তিগত মোটরযান মালিকদের ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন সংগ্রহে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফুয়েল কার্ড সংগ্রহের জন্য নির্ধারিত আবেদনপত্র জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের ওয়েবসাইট অথবা অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে তথ্য সঠিক পাওয়া গেলে আবেদনকারীদের ফুয়েল কার্ড প্রদান করা হবে।
আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, যানবাহনের রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেনের কপি, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। অন্য জেলার জাতীয় পরিচয়পত্রধারী হয়ে নীলফামারীতে কর্মরতদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ এপ্রিল ২০২৬ তারিখ থেকে (সরকারি ছুটির দিন ব্যতীত) আবেদন গ্রহণ শুরু হবে। এতে আরও উল্লেখ করা হয়, আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখ থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো ব্যক্তি ফিলিং স্টেশন থেকে পেট্রোল বা অকটেন ক্রয় করতে পারবেন না।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, জ্বালানি তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করা, অপচয় রোধ এবং সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতেই এ ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে আবেদন সম্পন্ন করার অনুরোধ জানানো হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১ দিন আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে