প্রতিবেদক, রাজনীতি ডটকম

নীলফামারীর ডোমার উপজেলায় রাব্বী ইসলাম (২০) নামে এক যুবক মায়ের উপর অভিমান করে আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে রাব্বী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২ জুন) সকালে ডোমার মাদরাসা পাড়ার একটি আম গাছ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে।
রাব্বী ইসলাম ওই এলাকার নিয়াজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বী নিয়মিত মাদক সেবন করতেন। মাদক সেবনের জন্য বাবা-মায়ের কাছ থেকে টাকা চেয়ে না পেলে বাড়ির জিনিসপত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি প্রায় প্রতিদিনই রাব্বী বাবা-মাকে গালাগালি ও মারধর করতো বলেও অভিযোগ রয়েছে। আজ (রোববার) সকালে রাব্বী বাড়ির পাশে একটি আমগাছে উঠে আম খায়। এরপর সেই গাছেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন আলী বলেন, মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে রাব্বী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে