বগুড়ায় জাল ভোট: ২ সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বগুড়ার গাবতলীতে এজেন্টের কাছ থেকে ব্যালট পেপার কেড়ে সিল মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ সহকারী প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বুধবার সাড়ে ১২টার দিকে উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ দিকে কুসুমকলি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ৯০০ জাল ভোটসহ ২ জনকে আটক করা হয়েছে।

সকাল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বগুড়ার গাবতলী, সারয়াকান্দি ও সোনাতলা উপজেলা পরিষদের ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও গাবতলীতে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি ভোটকেন্দ্রে জাল ভোট পড়ার অভিযোগ আসতে থাকে। এছাড়াও নাড়ুয়ামালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সিরাজুম ইসলাম নামে এক শিক্ষককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

সকাল ১০টার দিকে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আনারস মার্কার প্রার্থী রফি নেওয়াজ খান রবিনের ১০-১৫ জন সমর্থক উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দ্বিতীয় তলার ৪ ও ৫ নাম্বার বুথে ঢোকেন। বুথের পোলিং এজেন্টের কাছ থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে সিল মারতে থাকেন তারা। খবর পেয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া আফসানা রিমা ঘটনাস্থলে উপস্থিত হন এবং ব্যালট পেপারে মুড়িতে ভোটারের স্বাক্ষর না পাওয়ায় ৬টি মুড়ি জব্দ করেন। এই সময় সহকারী প্রিসাইডিং অফিসার তারিকুল ইসলাম ও হাফিজুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার হাফিজুর রহমান জাল ভোটের দায় স্বীকার করে বলেন, ‘১০-১৫ জন যুবক বুথে এসে ব্যালট পেপার কেড়ে নেয়। পরে তারা গোপন কক্ষে গিয়ে সিল মেরেছে। তাদের আমি চিনিনা। নিরুপায় হয়ে মেনে নিয়েছি।’

প্রিসাইডিং অফিসার এটিএম আমিনুর রহমান বলেন, ‘বিষয়টি আমি জানতাম না। আপনাদের কাছে খবর পেয়ে ব্যালট খুলে দেখি মুড়িতে ভোটদাতার সিল ও স্বাক্ষর নেই।’

এদিকে বেলা ১২টার দিকে রামেশ্বাপুর ইউনিয়নের কুসুমকলি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে প্রিসাইডিং অফিসার শাজাহান আলম ও আনারস মার্কা প্রার্থী রফি নেওয়াজ খান রবিনের এজেন্ট এরশাদ আলীকে আটক করেছে পুলিশ। ব্যালটে সিল মারা ৯০০টি জাল ভোটসহ তাদের আটক করা হয়। এছাড়াও প্রায় ৩০০টি জাল ভোট বাক্সে ফেলার অভিযোগ স্বীকার করেছেন প্রিসাইডিং অফিসার শাজাহান আলম।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, হাতেনাতে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহামুদ হাসান বলেন, যেখানে অভিযোগ পাওয়া যাবে সে সব ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। ভোটগ্রহণ চলবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

শিশু ইরাকে গলাকেটে হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছর বয়সী শিশু জান্নাতুল নেসা ইরা মনিকে শ্বাসনালি কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি বাবু শেখ (৫০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ সময় তিনি শিশুটিকে চকলেট খাওয়ানো ও বেড়ানোর লোভ দেখিয়ে সীতাকুণ্ডের ওই পাহাড়ের জঙ্গলে নিয়ে ধর্ষণ চেষ্টা ও গলা কেটে হত্যার কথা স্বীকার

১ দিন আগে

মাতৃত্বকালীন ভাতা নিয়ে কারসাজি, ২ বছর ধরে বঞ্চিত ভাতাভোগী

তালিকায় মোছা. সালমা আক্তারের নাম থাকলেও তার নামে খোলা ব্যাংক হিসাবে অর্থ জমা হয়নি; বরং অন্য এক নারীর হিসাবে টাকা জমা ও উত্তোলনের তথ্য মিলেছে। ফলে গত দুই বছর ধরে সরকারি ভাতা থেকে বঞ্চিত রয়েছেন প্রকৃত ভাতাভোগী সালমা আক্তার।

১ দিন আগে

আকস্মিক পরিদর্শন: ভূমি অফিসে আধা ঘণ্টা অপেক্ষা প্রতিমন্ত্রীর

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে কার্যালয় এলাকায় অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিমন্ত্রী অফিসের বারান্দায় প্রায় আধা ঘণ্টা বসে কর্মকর্তাদের জন্য অপেক্ষা করেন। স্থানীয় সেবাগ্রহীতা ও সাধারণ মানুষ এ দৃশ্য প্রত্যক্ষ করেন।

১ দিন আগে

জঙ্গলে গলাকাটা শিশু উদ্ধার: মূল আসামি গ্রেপ্তার, নেপথ্যে বাবার সঙ্গে বিরোধ

পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিহত শিশু ইরার বাবা মনিরের সঙ্গে বাবু শেখের বিরোধ ছিল। বিভিন্ন সময়ে তাদের মধ্যে ঝগড়া হতো। এর জের ধরে মনিরের মেয়ে ইরাকে হত্যা করে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন তিনি।

২ দিন আগে