রংপুর-৫: দুই রব্বানীর লড়াই, বড় ব্যবধানে ধানের শীষকে হারাল দাঁড়িপাল্লা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জামায়াত প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী (বাঁয়ে) ও বিএনপি প্রার্থী মো. গোলাম রব্বানী (ডানে)। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী। আসনটির ১৫২টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লক্ষ ৭৫ লক্ষ ২০৮ ভোট।

আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম রব্বানী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ১৪১ ভোট। অর্থাৎ, ৬১ হাজার ৬৭ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াত প্রার্থী।

রংপুরের এই আসনে বিএনপি এবং জামায়াত দুই দলই একই নামের দুই হেভিওয়েট প্রার্থীকে (গোলাম রব্বানী) মনোনয়ন দেয়। জামায়াতের বিজয়ী প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী মিঠাপুকুর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং স্থানীয়ভাবে অত্যন্ত জনপ্রিয়। অন্যদিকে বিএনপি মনোনীত পরাজিত প্রার্থী মো. গোলাম রব্বানী মিঠাপুকুর উপজেলা বিএনপির দীর্ঘদিনের কাণ্ডারি।

তবে ‘ধানের শীষ’ বনাম ‘দাঁড়িপাল্লা’ প্রতীক এবং দুই প্রার্থীর আলাদা সাংগঠনিক পরিচয় ভোটারদের সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। নির্বাচনের আগে থেকেই ধারণা করা হচ্ছিল, এই আসনে লড়াই হবে দ্বিমুখী, যা শেষ পর্যন্ত জামায়াত প্রার্থীর নিরঙ্কুশ বিজয়ে রূপ নিলো।

মিঠাপুকুর দীর্ঘদিন থেকেই জামায়াতে ইসলামীর একটি শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে আবারও সেই শক্ত ঘাঁটির প্রমাণ মিলল।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে