প্রতিবেদক, রাজনীতি ডটকম

নীলফামারীর সৈয়দপুরে তেলবাহী লরির ধাক্কায় সুমন ইসলাম (২৭) এবং সিয়াম হোসেন (২২) নামে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার (২ আগস্ট) দুপুরের দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাছাড়ি শাহাপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে। তারা দুজনই উত্তরা ইপিজেডের শ্রমিক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী দুই ভাই শাহপাড়া থেকে সৈয়দপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির ধাক্কায় গুরুতর আহত হন তারা। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে দুজনই মারা যান।
সৈয়দপুর থানার ওসি বলেন, ‘পুলিশ হাসপাতালে পৌঁছানোর আগেই খবর পেয়ে নিহতদের স্বজনরা মরদেহ নীলফামারী সদরের নিজ বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।’

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে