রুয়েট ক্যারিয়ার ক্রুইজে ৬ প্রতিষ্ঠান, সরাসরি সিভি দেবেন শিক্ষার্থীরা

রাজশাহী ব্যুরো
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৮: ৪২

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘ক্যারিয়ার ক্রুইজ ২.০’ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিচ্ছে স্বনামধন্য ছয়টি প্রতিষ্ঠান, যাদের কাছে রুয়েট শিক্ষার্থীরা সরাসরি তাদের জীবন বৃত্তান্ত (সিভি) জমা দিতে পারবেন। সেসব সিভি পর্যালোচনা করে প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনবল বাছাই করে নেবে।

বুধবার (৬ আগস্ট) দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানের আয়োজন করেছে কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সোসাইটি অব প্রসেস ইঞ্জিনিয়ারিং, রুয়েট (এসপিইআর)।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘এ ধরনের আয়োজন আমাদের শিক্ষার্থীদের ক্যারিয়ার বেছে নিতে সহযোগিতা করছে। দক্ষ জনবলের খোঁজে এখানে নামকরা প্রতিষ্ঠানগুলো সরাসরি শিক্ষার্থীদের কাছ থেকে সিভি নেয়। ফলে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা গ্রহণের পর চাকরির জন্য বসে থাকতে হয় না।’

রুয়েট কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নূরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।

রুয়েটের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে