রাজশাহী ব্যুরো

‘জীবন গাড়ির নাইরে ব্যাক গিয়ার’ তিন দিন আগে ফেসবুকে এই কথা লিখা রাজশাহীর দুর্গাপুর উপজেলার তরিকুল ইসলাম ডালিম (৩৫) নামে এক বাউলশিল্পী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীপুর এলাকার একটি বিলে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফারমার মেরামতের সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম ডালিম দুর্গাপুর পৌর সদরের হরিপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে। তিনি লোকজ সংগীতচর্চা করতেন এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন-২’–এ অংশ নিয়ে আলোচনায় আসেন। তিনি ‘গামছা বাউল ডালিম’ নামে সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত ছিলেন। কিন্তু জীবিকার তাগিদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ মেরামতের কাজ করতেন তিনি। তার মৃত্যুতে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, ট্রান্সফারমার মেরামতের সময় হঠাৎ শক সার্কিট হয়ে ডালিম বিদ্যুৎস্পৃষ্ট হন এবং পাশের ধানক্ষেতে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাংস্কৃতিক সংগঠক রাশেদুর রহমান রাশেদ বলেন, ‘ডালিম শুধু একজন মিস্ত্রি ছিলেন না, তিনি ছিলেন লোকসংস্কৃতির এক উজ্জ্বল মুখ। তাঁর কণ্ঠে লোকজ সুর ছিল প্রাণবন্ত। এই মৃত্যু অপূরণীয় ক্ষতি।’
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। আইনগত কোনো বাধা না থাকায় পারিবারিকভাবে তাকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে