রাজশাহী ব্যুরো

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় ট্রাকচালক মহির উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল ট্রাকচালককে ধরতে অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে র্যাব সদস্যরা বামনডাঙ্গার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেন। পরে রাতেই তাঁকে বনপাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, “দুর্ঘটনার পর চালক বাড়িতেই অবস্থান করছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করা হয়। তিনি থানার হেফাজতে আছেন। বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।”
এর আগে বুধবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্তবর্তী আইড়মারী এলাকায় একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে একই পরিবারের সাতজনসহ আটজন নিহত হন। নিহতদের মধ্যে ছয়জন নারী। ঘটনাস্থলেই পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে