ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেল বাবা-মেয়ের

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। নিহতদের মধ্যে বাবা ও তার তিন বছরের শিশুকন্যা রয়েছে। ঈদের দিন সোমবার (৩১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের দিন সোমবার বেলা সোয়া দুইটার দিকে উপজেলার মহিপুর জামতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে ঢাকাগামী একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ওই মোটরসাইকেলের আরোহী শরিফুল ইসলাম (৩২) ও তার মেয়ে সেজদা খাতুন (৪) গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে বাবা-মেয়েকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এদিকে দুপুর সাড়ে ১২টায় উপজেলার বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে আরেকটি দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে একই ইউনিয়নের হিন্দু পানিসাড়া গ্রামের অলোক সরকার (২০), জয়ন্ত সরকার (২০) ও শুভ সরকার (১৯) তিন বন্ধু বেড়াতে যাচ্ছিলেন সিরাজগঞ্জের যমুনা নদীতে। পথিমধ্যে ঝুপুনিয়া সেতুর মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আরোহী তিন বন্ধু। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক অলোক সরকারকে মৃত ঘোষণা করেন।

আর গুরুতর আহত শুভ ও জয়ন্ত সরকারকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এছাড়া উপজেলার মহিপুরের ফায়ার সার্ভিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে সামনে তৃতীয় ঘটনাটি ঘটে। একইদিন দুপুর সাড়ে ১২টায় এখানে বগুড়াগামী লেন থেকে একটি প্রাইভেট কার ঢাকাগামী লেনে ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে মো. লিখন (২৮) ও মো. জীবন (৩০) গুরুতর আহত হন।

উপজেলা ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জানতে চাইলে শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এসব দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানান তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে