রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের একটি কেন্দ্রের ভোটার আসার আগেই শতাধিক ব্যালট পেপারে স্বাক্ষর করেছেন এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তা। এতে ওই কেন্দ্রের পোলিং এজেন্টরা দাবি করেন ভোটে কারচুপি করার জন্যই এ স্বাক্ষর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ৩ টার দিকে শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবনের ১৫০ গ্যালারিতে শহীদ জিয়াউর রহমান হল কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত কর্মকর্তা হলেন সহকারি প্রিজাইডিং অফিসার অধ্যাপক মশিউর রহমান।
ভোট কেন্দ্রটিতে দেখা যায়, কেন্দ্রের দায়িত্বরত সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ভোটার আসার আগেই শতাধিক ব্যালট পোপার স্বাক্ষর করে রেখেছেন।
এ বিষয়ে ওই প্রিজাইডিং অফিসার বলেন, কেন্দ্র্রে ভোটারের ভিড় বেশি থাকায় তিনি আগে থেকে স্বাক্ষর করে রেখেছেন। কোনো কারচুপির সুযোগ নেই।
ওই কেন্দ্রে দায়িত্বরত পোলিং এজেন্ট মহিউদ্দিন আহমেদ সীমান্ত বলেন, কেন্দ্রে হঠাৎ আমি দেখতে পাই স্যার তার কাছে গেলেই তিনি পেপার দিয়ে দেন। আমি এগিয়ে গিয়ে দেখি তিনি ভোটার আসার আগেই শতাধিক পেপার স্বাক্ষর করে রেখেছেন। তিনি তার পছন্দের ভোটার আসলেই একের অধিক ব্যালট পেপার দেবেন এই উদ্দেশে তিনি এটি করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেন্দ্রর দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা অধ্যাপক মাহবুবুর রহমান অভিযোগ স্বীকার করে বলেন, কেন্দ্রে এ ধরনের একটি ঘটনা ঘটেছে। কর্মকর্তার এই কাজটি ঠিক হয়নি।

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
২ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
২ দিন আগে
যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
৩ দিন আগে