রাকাবের বিভাগীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) রাজশাহী বিভাগীয় বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রাকাবের রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী। এসময় বিশেষ অতিথি ছিলেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহিম এবং মহাব্যবস্থাপক মো. তাজ উদ্দীন আহম্মদ। এছাড়া, সম্মেলনে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মাঈন উদ্দীন ও ড. মোহা. ফরিদ উদ্দীন খান।

সম্মেলনে সভায় রাজশাহী বিভাগের ৯টি জোনের জোনাল ব্যবস্থাপক, নিরীক্ষা কর্মকর্তা, ঢাকা কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট দুই শতাধিক কর্মকর্তা অংশ নেন। এতে রাকাবের অর্ধবার্ষিকীর একটি প্রতিবেদনের সাফল্য নিয়ে আলোচনা করেন বক্তারা।

তারা বলেন, গত অর্ধবার্ষিকীতে রাকাবের শাখা পর্যায়ে পরিচালন মুনাফা ছিল ৬৯ কোটি ২৪ লাখ টাকা, তা ২০২৪ সালে বৃদ্ধি পেয়ে ১১৭ কোটি ৫০ লাখ টাকায় উন্নীত হয়েছে। এদিকে, অর্ধ বার্ষিকীতে রাকাবের শাখা পর্যায়ে শ্রেণিকৃত ঋণ ছিল ১ হাজার ৫৩৪ কোটি ৬ লাখ টাকা, যা কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৭৭ কোটি ৯৮ লাখ টাকায়৷ ডিপোজিট ও ঋণ যথাক্রমে ৬ হাজার ৭০২ কোটি ১২ লাখ ও ৭ হাজার ৫৮৩ কোটি ৮৬ লাখ থেকে বৃদ্ধি পেয়ে ৭ হাজার ৯০ কোটি ৪৭ লাখ ও ৭ হাজার ৮৭০ কোটি ৫৯ লাখ টাকা হয়েছে। রাকাব গত বার্ষিক সমাপনীতে দীর্ঘ ৩৭ বছর পর ২ কোটি ৯৮ লাখ টাকা নিট মুনাফা করে, যা আগামী অর্থবছরে ১০০ কোটি টাকা মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা নিয়েছে।

পরে রাকাবের ৯টি জোনের জোনাল ব্যবস্থাপক, নিরীক্ষা কর্মকর্তা, ঢাকা কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং ব্যাংকের নীতিমালা অনুসরণ করার বিষয়েও আলোকপাত করা হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রাজশাহী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল হোসেন এবং বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ইফফাত জাহান ইভা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে