রাজশাহী ব্যুরো

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ‘চাঁদা না পেয়ে’ দুই সেনাসদস্যের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দুই বিএনপিকর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজশাহী সেনানিবাসের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তাররা হলেন—পুঠিয়ার ভাড়রা গ্রামের মো. আমসুলের ছেলে মো. সুজন (৩২) এবং হাতিনাদা গ্রামের মৃত সায়েমের ছেলে শাহিন আক্তার ওরফে খোকন (৪১)। তারা বিএনপির সক্রিয় কর্মী বলে পুলিশ জানিয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে গ্রেপ্তার দুজনকে ভোরে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে পুঠিয়ার হাতিনাদা গ্রামে সেনাসদস্য তরিকুল ইসলাম ও মো. আল-আমিনের বাড়িতে হামলার ঘটনা ঘটে। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই। অভিযুক্তরা বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ রয়েছে।
তরিকুল ইসলামের বাবা আবদুল হান্নান স্থানীয়ভাবে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত। তাঁর দাবি, স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা রফিকুল ইসলাম তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সোমবার হামলার ঘটনা ঘটে। এ দিন দুপুরে এলাকার একটি চায়ের দোকানে আবদুল হান্নানের ছেলে মো. তুষার তাঁর মামাতো ভাইয়ের সঙ্গে হাসাহাসি করছিলেন। রফিকুল ইসলাম বিষয়টি নিজের প্রতি কটাক্ষ হিসেবে ধরে নিয়ে তুষারকে মারধর করেন। পরে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাড়ির সদস্যরা প্রাণভয়ে পালিয়ে যান। একই সময় সেনাসদস্য আল-আমিনের বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয়। ঘটনার পর আবদুল হান্নান পুঠিয়া থানায় মামলা করেন।
এদিকে, হামলার ঘটনায় বুধবার রাজশাহী জেলা বিএনপি জরুরি সভায় উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা এবং বানেশ্বর ইউনিয়নের বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য রফিকুল ইসলামকে দল থেকে আজীবন বহিষ্কার করে।
পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন বলেন, ‘গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামি রফিকুল ইসলামসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে