প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীতে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের উদ্যোগে নগরীর জিরোপয়েন্টে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জিরোপয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
একই দিন জুম্মার নামাজ শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাকসু প্রতিনিধিসহ সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে গিয়ে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণেই শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ–সমর্থিত সন্ত্রাসীদের মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
বক্তারা দাবি জানিয়ে বলেন, হত্যাকারীদের ভারত থেকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে জুলাই আন্দোলনের যোদ্ধারা একের পর এক হত্যার শিকার হচ্ছেন। এ জন্য তারা স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে অর্জিত বাংলাদেশে কোনো বিদেশি আধিপত্যবাদ বা দালালদের স্থান দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ চলাকালে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়। কর্মসূচি শেষে নিহত শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১৮ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
১ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
১ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
২ দিন আগে