রাজশাহী ব্যুরো

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে জয় হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে নগরীর হাইটেক পার্ক সংলগ্ন শ্রীরামপুর পদ্মা নদীর আই বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর জয় হোসেন নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকার বাহাদুর আলীর ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা যায়, তীব্র গরমের কারণে রোববার দুপুরে হাইটেক পার্ক সংলগ্ন শ্রীরামপুর এলাকার পদ্মা নদীর ঘাটে গোসল করতে নামে জয়। কিন্তু স্রোতের তোড়ে ডুবে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর জয়কে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। কিন্তু জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়।
রাজশাহী নৌ-পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রানা আহমেদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মৃত কিশোরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
৩ দিন আগে
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৪ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৫ দিন আগে