রাবিতে জুলাই নারী দিবসের আলোচনা সভায় বক্তারা

জুলাই জাগরণের প্রাণভোমরা ছিল মেয়েরা

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘জুলাই নারী দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা ছিল অগ্রগণ্য। তারা কেবল স্লোগানেই সীমাবদ্ধ ছিলেন না, নেতৃত্বও দিয়েছেন। রাস্তায় ভাইদের আশ্রয় ও নিরাপত্তা দিয়ে তাঁরা এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এ আলোচনা সভায় বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।

পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক রায়হানা শামস ইসলাম বলেন, ‘জুলাই জাগরণের প্রাণভোমরা ছিল আমাদের মেয়েরা। তারা শুধু আন্দোলনে গলা মেলায়নি, নেতৃত্বও দিয়েছে। আমরা দেখেছি কীভাবে তারা ভাইদের রক্ষা করেছে, আশ্রয় দিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে—নারী শুধু সহচর নয়, একজন নাগরিক যিনি প্রতিরোধ গড়ে তুলতে পারেন।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ে যা দেখেছি, তা জীবনে একবারই দেখা যায়। আমরা ভুলে গিয়েছিলাম যে আমরা নাগরিক। জুলাই আমাদের সেই আত্মপরিচয় মনে করিয়ে দিয়েছে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান, কোষাধ্যক্ষ মো. মতিয়ার রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ ও ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কনক।

ফিশারিজ বিভাগের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা বলেন, ‘নারীকে আলাদা করে সম্মান দেওয়ার কিছু নেই। যে কাজ তারা করেছে, যে সম্মান তারা অর্জন করেছে, তার জন্য আলাদা সম্মাননার প্রয়োজন নেই।’

উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘জুলাই-আগস্টে আমরা কোনো মহামানবকে দেখিনি, দেখেছি সাধারণ মানুষের অসাধারণ ভূমিকা। জুলাই চেতনায় কোনো "আমি" নেই, আছে "আমরা"। এই "আমি" চেতনা থেকেই বেরিয়ে আসতে হবে।’

নারীদের অবদানের প্রসঙ্গে তিনি বলেন, ‘নারীদের অবদান একটু কম না, আবার একটু বেশিও না—সমানে সমান। মায়া ও আগুনের এক অপূর্ব মিশ্রণ তারা দেখিয়েছে, যা অনেক পুরুষের পক্ষেও সম্ভব নয়।’

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় দিবস উপলক্ষে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে