রাজশাহী ব্যুরো

রাজশাহীর মোহনপুর উপজেলায় দেশ কোল্ড স্টোরেজে (হিমাগার) সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের জিম্মি করে ডাকাতদল প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুটে নেয়।
স্টোরেজ কর্তৃপক্ষ জানায়, ২০-২৫ জনের একটি ডাকাতদল হিমাগারের ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষী ও ১৮ জন শ্রমিককে বেঁধে ফেলে। পরে পাওয়ার হাউজ, বিদ্যুৎ ও প্রকৌশল বিভাগসহ বিভিন্ন ইউনিট থেকে নতুন-পুরাতন ধাতব যন্ত্রাংশ ও মালামাল লুট করে নেয়। এ সময় শ্রমিক সরদারের কাছ থেকে আরও ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।
দেশ কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান জানান, “ডাকাতরা তালা ভেঙে ওয়ার্কশপ হাউজের যন্ত্রাংশ, গান মেটাল, জার্নাল বিয়ারিংসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। ভোরে এক শ্রমিক কৌশলে হাত খুলে হুইসেল বাজালে অন্যরা ধীরে ধীরে মুক্ত হন।”
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত চলছে। এ ঘটনায় হিমাগারের ভেতরের কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।”

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১৪ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
১ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
১ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
১ দিন আগে