রাজশাহীতে সাবেক এমপির শপিং কমপ্লেক্সে আগুন, আহত ৩

রাজশাহী ব্যুরো
মঙ্গলবার দুপুরে রাজশাহীর নিউমার্কেট এলাকায় বহুতল শপিং সেন্টার ‘থিম ওমর প্লাজা’য় আগুন লাগে। ছবি: রাজনীতি ডটকম

রাজশাহীর নিউমার্কেট এলাকায় সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন বহুতল শপিং সেন্টার ‘থিম ওমর প্লাজা’য় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ভবনে আটকা পড়া তিনজন আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ভবনের সপ্তম তলায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ফুডকোর্টের একটি রেস্তোরাঁর রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হলেন— ভবনের নিরাপত্তা প্রহরী মো. রনি (২৫) ও মো. হাসিব (২২) এবং নগরের ছোটবনগ্রাম পশ্চিমপাড়ার বাসিন্দা মো. বাপ্পি (৪২)। তারা হাসপাতালের ৪২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

Rajshahi Theme Omar Plaza Fire Photo 27-05-2025 (1)

আগুন লাগা ভবনটি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন। ছবি: রাজনীতি ডটকম

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবু সামা বলেন, থিম ওমর প্লাজার সপ্তম তলার ‌‘ফুড প্যালেস’ নামের একটি রেস্তোরাঁর কিচেন থেকে আগুনের সূত্রপাত। আগুন দেখে ক্রেতা-বিক্রেতারা দ্রুত মার্কেট থেকে বেরিয়ে যান। পুরো মার্কেটে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, এ পর্যন্ত তিনজনকে অসুস্থ অবস্থায় মার্কেট থেকে উদ্ধার করা হয়েছে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

আবু সামা আরও বলেন, আগুন অন্য ফ্লোরে না ছড়ালেও ধোঁয়ার কারণে নেভাতে বেগ পেতে হয়েছে। রেস্তোরাঁর অব্যবস্থাপনার কারণে অগ্নিকাণ্ড ঘটেছে। আগামীতে এ মার্কেটের অব্যবস্থাপনার বিষয়ে তদারকি করা হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

২ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে