রাজশাহী ব্যুরো

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যক্ষের কক্ষে হাতাহাতির ঘটনায় আলেয়া খাতুন হীরা নামে এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের মারধরের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আজ রোববার দুপুরে কলেজ পরিদর্শন ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে আঞ্চলিক পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কলেজটি জাতীয়করণ হলেও প্রদর্শক আলেয়া খাতুন হীরা এখনো এমপিওভুক্ত অবস্থায় রয়েছেন। চলমান তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট সবার কাছ থেকে লিখিত বক্তব্য চাওয়া হয়েছে।
এদিকে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ ড. আব্দুর রাজ্জাক ও আলেয়া খাতুন হীরার বিরুদ্ধে ‘অপশাসন’-এর অভিযোগ তুলে মানববন্ধন করেন শিক্ষক-কর্মচারীরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, গত বৃহস্পতিবার তাফসিরুল কমিটির সদস্যরা কলেজের মাঠ ব্যবহারের অনুমতি ও আর্থিক সহায়তার বিষয়ে আলোচনা করতে এলে আলেয়া খাতুন হীরা তাদের ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে মোবাইলে ভিডিও ধারণ শুরু করেন। পরে ভিডিও ধারণে আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘটে। মানববন্ধন থেকে অধ্যক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষিকার পদত্যাগ দাবি করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার শিক্ষিকা আলেয়া খাতুন হীরা ও এক বিএনপি নেতার মধ্যে হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। ভিডিওটি নজরে আসার পরই তদন্ত শুরু করে মাউশি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১ দিন আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে