রাজশাহী ব্যুরো

রাজশাহীতে একটি পেট্রোল পাম্পে ভুয়া পরিচয় ব্যবহার করে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করার অপরাধে তৌহিদুর রহমান (২৯) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকার গুলগোফুর পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে তাকে এ দণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন অন্তর।
দণ্ডপ্রাপ্ত তৌহিদুর রহমান নগরের কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার মোবারক হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, তৌহিদুর পুলিশ পরিচয় ব্যবহার করে পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করেন। বিষয়টি পাম্প কর্তৃপক্ষের নজরে আসলে প্রশাসনকে খবর দেওয়া হয়। অভিযানে অপরাধ প্রমাণিত হলে ঘটনাস্থলেই তাকে জরিমানা করা হয় এবং জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন অন্তর জানান, এ ধরনের প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বার্থে নিয়মিতভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) ও জনসংহতি সমিতির সদস্যদের (জেএসএস) গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
১ দিন আগে
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রাশেদুর রহমান ওরফে পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, জুয়েল মিয়া, আশরাফুল ইসলাম, জসিম ও আসমত। খালাস পেয়েছেন ইদ্রিস আলী। তারা সবাই বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
১ দিন আগে
স্থানীয়দের দাবি, মরহুম হাজি জৈনুদ্দিন দান করা সাড়ে চার বিঘা জমিতে মারকাজ মসজিদটি নির্মাণ করা হয়। দলিল অনুযায়ী স্থানীয় বাসিন্দাদের মসজিদ উন্নয়ন কমিটিতে থাকার কথা থাকলেও বহিরাগতদের আধিপত্যের কারণে তারা বঞ্চিত হচ্ছেন।
১ দিন আগে
প্রধান অভিযুক্ত লিটুকে যুবদল নেতা হিসেবে প্রচার করা হলেও বরিশাল যুবদল এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছে, অভিযুক্ত লিটুর সঙ্গে যুবদলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই এবং তিনি দলের কোনো পদেও ছিলেন না।
১ দিন আগে