অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাবি শিক্ষার্থী নিহত

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইফতেখার ইসলাম ফাহমিন (১৯-২০ সেশন) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বিনোদনপুর গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষে ফাহমিন গুরুতর আহত হন এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতেখার ইসলাম ফাহমিন তাঁর বন্ধু মিরাজের বাইকের পেছনে বসে বিনোদনপুর গেটের দিকে যাচ্ছিলেন। হঠাৎ করে একটি অটোরিকশা উল্টো দিকে ঘুরে গেলে তাঁদের বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ফাহমিন ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টায় তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ফাহমিনের বাসা ঢাকায়।

দর্শন বিভাগের শিক্ষার্থী নওয়াব হাসান প্রিন্স বলেন, ‘পুরো দোষ অটোরিকশাওয়ালার। বাইকটি সোজা আসছিল, কিন্তু অটোরিকশাটি হঠাৎ করে উল্টো দিকে ঘুরে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।’

ইংরেজি বিভাগের সভাপতি মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাইকের পেছনে থাকা ফাহমিনের জ্ঞান ছিল না এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে