রাজশাহীতে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মো. টুটুল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ রোববার র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মো. টুটুলের বাড়ি পবা উপজেলার গহমাবোনা গ্রামে। শনিবার রাতে জেলার গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর সদর কোম্পানির একটি দল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল আসামি টুটুল। গত ১১ মে রাত ১০টার দিকে দেখা করার নামে ওই কিশোরীকে বাড়ির পাশে ডেকে নেয় সে। এরপর নির্জন স্থানে সে ওই কিশোরীকে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এলে টুটুল পালিয়ে যায়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।

র‌্যাব জানায়, এ ঘটনাটি ছায়াতদন্ত করছিল র‌্যাব। মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে