শিবগঞ্জে ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৯: ২৯
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের পুস্কুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল এলাকার বাসিন্দা আয়েস উদ্দিন, তার ছেলে শরিফুল ইসলাম এবং একই এলাকার আব্দুল হাকিম।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজন শফিকুল ইসলাম জানান, তিনি, তাঁর শ্বশুরসহ ১০-১২ জন গরু কেনার জন্য চাঁপাইনবাবগঞ্জের সোনাইচণ্ডী হাটে গিয়েছিলেন। গরু কেনা শেষে ফেরার পথে ভটভটিটি পুস্কুনি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তাঁর ছেলে শরিফুল ইসলাম। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমের মৃত্যু হয়।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত জানান, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল এবং আরও একজন ঘটনাস্থলেই মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ ছাড়া আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। বাবা-ছেলের মৃত্যুর ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement