বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল

ছয় মাসে দুই হাজার কর্মসংস্থান প্রাণ-আরএফএল গ্রুপের

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে দীর্ঘ ২২ বছর পর চালু হওয়া টেক্সটাইল মিলে মাত্র ছয় মাসে দুই হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল। স্থানীয় পর্যায়ে শিল্পায়নের মাধ্যমে আরও ১০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্যে নতুন খাতে বিনিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ শনিবার রাজশাহীর সপুরায় বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড কারখানা প্রাঙ্গণে ‘দুই হাজার কর্মসংস্থান উদযাপন : লক্ষ্য ১২ হাজার’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি কর্মসংস্থান অর্জনের এই মাইলফলক উদযাপনে কেক কাটেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম, বিটিএমসি’র ম্যানেজার নুরুল আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, ‘দীর্ঘদিন বন্ধ থাকা একটি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালু করে এত অল্প সময়ে দুই হাজার কর্মসংস্থান তৈরি নিঃসন্দেহে যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু একটি কারখানা নয়, বরং একটি অঞ্চলের আর্থ-সামাজিক পরিবর্তনের সূচনা।’

তিনি আরও বলেন, ‘শহরমুখী মানুষের চাপ কমাতে স্থানীয় পর্যায়ে শিল্পায়ন গুরুত্বপূর্ণ। প্রাণ-আরএফএল গ্রুপ সে দিকেই এগোচ্ছে।’

এদিকে, অনুষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্ত কয়েকজনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এসময় প্রাণ-আরএফএল চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, ‘আমাদের লক্ষ্য ঢাকামুখী কর্মসংস্থানের প্রবণতা কমানো। আমরা গ্রামেই শিল্প বসিয়ে চাকরি দিতে চাই। এখানে আমরা শ্রমঘন শিল্পে বিনিয়োগ করছি, যা আরও বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।’

তিনি আরও বলেন, এই কারখানাটি হবে ‘সাসটেইনেবল গ্রীন ইন্ডাস্ট্রিয়াল পার্ক’। কারখানার সব পণ্য রপ্তানিমুখী। নারীদের কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে এখানে টেলি মার্কেটিং ইউনিট গড়ে তোলা হচ্ছে।

প্রসঙ্গত, গত অক্টোবরে বিটিএমসি’র সঙ্গে প্রাইভেট-পাবলিক পার্টনারশিপে চুক্তি করে প্রাণ-আরএফএল। এরপর ডিসেম্বরের শুরুতে প্রতিষ্ঠানটি দায়িত্ব বুঝে নিয়ে পুরোনো পরিত্যক্ত শেড মেরামত করে ব্যাগ ও জুতা উৎপাদন শুরু করে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে