জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়: আব্দুস সালাম

রাজশাহী ব্যুরো

‘ইশরাক না থামলে সিটি করপোরেশন নির্বাচন হবে’—সরকারের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সুযোগ নেই। আজ শুক্রবার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলি গৌরাঙ্গবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের প্রধান উপদেষ্টার বৈঠকে জাতীয় নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে। এ ছাড়া আর কোনো বিষয় দলীয় আলোচনায় আসেনি। তিনি বলেন, ‘ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার অনুরোধ জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন আয়োজনের কোনো যুক্তিই নেই।’

নির্বাচনী প্রচারণায় বিলবোর্ড ব্যবহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘নির্বাচনে যেন কালো টাকা ব্যবহারের সুযোগ না থাকে, সেদিকে যেমন নজর দিতে হবে; তেমনি যাতে প্রচারণাও বাধাগ্রস্ত না হয়, সেটাও বিবেচনায় রাখতে হবে।’

এর আগে গৌরাঙ্গবাড়িতে অনুষ্ঠিত এক সভায় তিনি বলেন, ‘ভারত যদি কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়, তাহলে বাংলাদেশ সরকারকে জানানো উচিত। তা না করে একতরফাভাবে “পুশ ইন” কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

আব্দুস সালাম আরও অভিযোগ করেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বেশি জমি দখল করেছে আওয়ামী লীগ। তাঁর দাবি, বিএনপির কোনো নেতা হিন্দুদের জমি দখলে জড়িত নন। তিনি বলেন, ‘বিএনপি কোনো ধর্ম নয়, মানুষের অধিকার নিয়ে কথা বলে। আমাদের কাছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ—সবাই সমান।’

সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে