খেলনা পিস্তলসহ ৬ ‘ডাকাত’ আটক

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে খেলনা পিস্তলসহ ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার রাতে উপজেলার যোগেন্দ্র নগরের স্লুইসগেট গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

সেনাবাহিনীর দাবি, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার দুধগাড়ী গ্রামের মোবারক হোসেনের ছেলে মবিদুল ইসলাম, হরদমা গ্রামের রওশন আলীর ছেলে মনিরুল ইসলাম, নাজিরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে বিপ্লব, নাজিরপুর নতুনপাড়ার কালামের ছেলে কাওছার, একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক ও সিংড়া উপজেলার কালিনগর গ্রামের আব্দুস সালামের ছেলে সূর্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল উপজেলার বিয়াঘাট ইউনিয়নের স্লুইসগেট এলাকায় অবস্থান নেয়। এ সময় ব্যাটারিচালিত ভ্যানের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় খেলনা পিস্তলসহ ছয়জন আটক করে।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনাবাহিনীকে জানায়, ছিনতাইয়ের উদ্দেশে অস্ত্রসহ বের হয়েছে তারা।

গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক বলেন, সেনাবাহিনী তাদের আটক করে থানায় হস্তান্তর করেছেন। তাদের কাছে প্রাপ্ত পিস্তল খেলনা পিস্তল। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে